Skip to content

বর্জ্যে বিদ্যুৎ উৎপাদন ব্যয়বহুল হওয়ায় নতুন চিন্তা

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন ব্যয়বহুল। সে কারণে প্রকল্পটি নিয়ে চিন্তাভাবনা চলছে। এখানে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টিও বিবেচনায় নেওয়া উচিৎ। এখন মাঠে-ঘাটে, খালে ময়লা ফেলা হচ্ছে। এতে পরিবেশ দূষিত হচ্ছে। আমি অনুরোধ করবো বিষয়টি বিবেচনা করার জন্য। উন্নত বিশ্বে এ বিষয়টিও বিবেচনা করা হয়।

রোববার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বিদ্যুতের দায়িত্বশীল ব্যবহার’ শীর্ষক ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডার) চেয়ারম্যান হেলাল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী, বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান খালেদ মাহমুদ, বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান মঈন উদ্দীন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫