Skip to content

কারাগার আরাম আয়েশের জায়গা না: ওবায়দুল কাদের

বাংলাভূমি ডেস্ক ॥
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে সকল সুযোগ-সুবিধাই পাচ্ছেন। তাকে কোনো ধরনের অমর্যাদা বা অসম্মান করা হচ্ছে না।তবে জেলখানা আরাম আয়েশের জায়গা না, জেল তো জেলই।

রোববার (১১ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া জেলকোড অনুযায়ী সব সুযোগ সুবিধাই পাবেন। বেগম জিয়ার সাথে কথা বলেই সব সুবিধা দেয়া হচ্ছে। এসিটা জেলের মধ্যে দেয়া হয় না। যখন সাবজেলে ছিলেন তখনও এসি দেয়া হতো না।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন তিনি। কিন্তু কারাগারে খালেদা জিয়াকে সাধারণ কয়েদি হিসেবে রাখা হয়েছে বলে অভিযোগ বিএনপির। সূত্র: চ্যানেল টোয়েন্টি ফোর টিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫