Skip to content

নির্বাচনে খালেদার অংশগ্রহণের সিদ্ধান্ত আদালতের কাছে

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: দুর্নীতির দায়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন কি-না, সে বিষয়ে সিদ্ধান্ত আদালত দেবেন। এটা রাজনীতির কোনো বিষয় নয়।

এ কথা বলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিং করছিলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কি পারবেন না, সেটা সিদ্ধান্ত দেবেন আদালত, বিষয়টা আদালতের। এটা আওয়ামী লীগ বা রাজনীতির বিষয় নয়।

বিএনপির গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাতিল প্রসঙ্গে আওয়ামী লীগের এ নেতা বলেন, তারা হঠাৎ করে তাদের গঠনতন্ত্রের ৭ ধারা পরিবর্তন করে দুর্নীতিবাজ, দেউলিয়া ও উন্মাদ ব্যক্তিকে বিএনপি করার সুযোগ দিয়েছে। এই যে ৭ ধারা পরিবর্তন, এটাই বিএনপির গলার কাঁটা হবে।

বাতিল ৭ ধারা অনুযায়ী, কেউ দণ্ডিত হলে বিএনপির সদস্য হতে পারতো না। মনোনয়ন নিতে পারতো না।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫