Skip to content

বিমানবন্দরেও মশার ভোগান্তি, নেই কোনো সতর্কবার্তা

বাংলাভূমি ডেস্ক ॥
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশার কারণে বাড়ছে ভোগান্তি। নিয়ম অনুযায়ী বিমানবন্দরের চারপাশের ৪’শ গজের মধ্যে কোনো মশা থাকা যাবে না। এ নিয়ে ২ মাস আগে জরিপ করে বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করে স্বাস্থ্য অধিদপ্তর। তবে কোনো সতর্কবার্তা না পাওয়ার দাবি বিমানবন্দর কর্তৃপক্ষের।

পরিস্থিতি জানতে গত নভেম্বরে জরিপ করে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগ।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের জরিপ শেষে প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দরে প্রতি ঘণ্টায় একজন মানুষকে গড়ে ২০৩ বার মশার কামড় খেতে হচ্ছে। কর্তৃপক্ষের দেয়া ওষুধেও জীবিত থাকছে ৮৬ ভাগ মশা।

ব্যবস্থা নিতে গত ৫ ডিসেম্বর চিঠি দিলেও বিমানবন্দর কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি, বলছে স্বাস্থ্য বিভাগ।

এদিকে, স্বাস্থ্য বিভাগের কোনো চিঠি না পাওয়ার দাবি করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

মশার উপদ্রবে গত ২২ ফেব্রুয়ারি মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট রানওয়ে থেকে ফিরিয়ে আনতে হয়। মশা তাড়াতে ফ্লাইট ছাড়তে দেরি হয় ২ ঘণ্টা। সূত্র: ইন্ডিপেনডেন্ট টিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫