Skip to content

রাজেন্দ্রপুরে জুয়ার মাঠ ও আবাসিক হোটেলে অভিযান

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর : গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকার জুয়ার প্যান্ডেল আবারও পুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন।

শনিবার বিকেলে জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নির্দেশে অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম কুদরত-ই-খুদা, রাসেল মিয়া ও জুবের আলম অভিযান পরিচালনা করেন।

এ সময় জুয়ার প্যান্ডেলসহ অন্যান্য স্থাপনা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

এই মাঠের প্যান্ডেল আগে একাধিকবার পুড়িয়ে দেওয়া হলেও ব্যবসা অব্যাহত রাখে জুয়ার কারবারিরা।

এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত জুয়ার মাঠের পাশের বন্ধু আবাসিক হোটেলেও অভিযান চালান।

এ সময় সাতজন পতিতা ও দুজন খদ্দেরকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫