Skip to content

ছেলের জন্য হলেও আমাদের দেখা হয়ে যায় : শাকিব

বিনোদন ডেস্ক ॥

ডিভোর্সের আগের কয়েক মাস অপুর সঙ্গে একটি বারের জন্যও দেখা করেননি শাকিব খান। অথচ ডিভোর্স কার্যকর হওয়ার সপ্তাহ পার হতে না হতেই তাদের এক সঙ্গে পাওয়া গেলো হাসি খুশি ভাবে। এতো দিন পরে শাকিবের সঙ্গে অপুর সাক্ষাতের খবর প্রকাশিত হলে মিডিয়া পাড়ার আলোচনার প্রধান বিষয় হয়ে যায় বিষয়টি।

ঢালিউড অভিনেতা শাকিব খান বলেছেন, ‘ছেলের জন্য হলেও আমাদের দেখা হয়েই যায়। সম্পর্ক থাক আর না থাক, অপু বিশ্বাস আব্রামের মা আর আমি ওর বাবা।’ আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাৎকারে শাকিব এসব কথা বলেছেন।

সম্প্রতি কলকাতা অপু ও সন্তান জয়ের সঙ্গে দেখা করেন শাকিব। এ নিয়ে তিনি বলেন, ছেলের জন্য হলেও আমাদের দেখা হয়েই যায়। আসলে ওরা (অপু ও জয়) শিলিগুড়ি যাবে, একটা মানত ছিল, সেই কারণে। যাওয়ার পথে আমিই বললাম দেখা করে যেতে। অনেক দিন দেখিনি ছেলেকে, তাই।

ছেলে তো খুব ছোট। আপনি এত আউটডোরে থাকেন, ও আপনাকে মিস করে না?- এ প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‘করে তো বটেই। আমিও ভীষণ মিস করি। কিন্তু কী করব। কাজ তো করতেই হবে।’

সম্প্রতি কলকাতায় ‘ভাইজান’ সিনেমার পোস্টার শুটের মাঝেই ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে গিয়েলেন অপু বিশ্বাস। সেখানেই দেখা হয় তাদের। আব্রাহামকে নিয়ে মেতে উঠে ছিলেন শ্রাবন্তী, পায়েল, হিমাংশু ধানুকা-সহ সেটের সকলেই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫