Skip to content

গাজীপুরে ৩ ইউপিতে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুর সদর উপজেলায় তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুইটিতে বিএনপি ও একটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মার্চ) গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর, পিরুজালী ও ভাওয়াল গড় ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

গাজীপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আসলাম জানান, ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদে বেসরকারিভাবে মো. ফজলুল হক মুসুল্লী (বিএনপি) ৫ হাজার ৩১১ ভোট পেয়ে নির্বাচত হয়েছেন। এছাড়া ভাওয়াল গড় ইউনিয়ন পরিষদে মো. আবু বকর ছিদ্দিক (বিএনপি) ১৪ হাজার ১০০ ভোটে ও পিরুজালী ইউনিয়নে সাইফুল্লাহ সরকার (স্বতন্ত্র) ৬ হাজার ৩৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫