Skip to content

ভারতের ইন্দোরে ভবন ধসে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক ॥
ভারতের মধ্যপ্রদেশের শহর ইন্দোরের সারওয়াট বাস স্ট্যান্ড সংলগ্ন একটি চারতলা ভবন হুড়মুড়িয়ে ধসে পড়ে ১০ জন নিহত হয়েছে।

শনিবার রাত সোয়া ৯টায় এই ঘটনা ঘটে। খবর কলকাতা ২৪

ভবন ধসের পর পুলিশ ও দমকলের বড় একটি দল সারারাত ধরে উদ্ধার কাজ চালিয়ে যায়।

পুরনো ও জীর্ণ ওই ভবনটিতে আবাসিক হোটেল ও লজ ছিল। এর ধ্বংসস্তূপ থেকে পাঁচ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ইন্দোরের সরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভবনটির ধ্বংসস্তূপের নিচে দুই থেকে পাঁচ জন আটকা পড়ে থাকতে পারেন বলে জানিয়েছেন স্থানীয় এক সরকারি কর্মকর্তা।

স্থানীয়রা জানিয়েছেন, ৫০ বছরেরও বেশি পুরনো ভগ্নদশার এই ভবনটির উপরের তিনটি তলায় এমএস নামের একটি হোটেল চালু ছিল। হতাহতদের বেশিরভাগই ওই হোটেলটির কর্মী ও অতিথি।

ভারী একটি গাড়ি ধাক্কা দেওয়ার পর ভবনটি ধসে পড়ে, প্রাথমিক তদন্তে এমন ধারণা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এক টুইটে মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, তিনি নিবিড়ভাবে উদ্ধার অভিযান পর্যবেক্ষণ করছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫