Skip to content

ইরানের সাহায্য ছাড়া সৌদি অবরোধ মোকাবেলা সম্ভব হতো না: কাতারি স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক ॥
কাতারের উপদেষ্টা পরিষদের স্পিকার আহমাদ বিন আবদুল্লাহ বিন জায়িদ আল-মাহমুদ বলেছেন, ইরানের সাহায্য ছাড়া সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশরের পক্ষ থেকে আরোপ করা সর্বাত্মক অবরোধ মোকাবেলা করা কাতারের পক্ষে সম্ভব হতো না।

তিনি বলেন, গত বছরের ৫ জুন কাতারের ওপর অবরোধ আরোপ করার পরপরই প্রতিবেশী ইরান তার আকাশ ও সমুদ্রসীমা দোহার জন্য উন্মুক্ত করে দেয়। ইরান এ সহযোগিতা না করলে কাতার তার লোকজন কিংবা পণ্য সামগ্রী বাইরে পাঠাতে পারত না। ইরান ও কাতারের মধ্যকার অব্যাহত সহযোগিতা ও সম্পর্কের বিষয়ে এক প্রশ্নের জবাবে আহমাদ বিন আবদুল্লাহ এসব কথা বলেন।

সুইজারল্যান্ডের জেনেভা শহরে অনুষ্ঠিত সা¤প্রতিক আন্ত-সংসদীয় ইউনিয়নের ১৩৮তম অধিবেশনে যোগদানের অবকাশে সাংবাদিকদের সঙ্গে তিনি ইরান-কাতার সম্পর্ক নিয়ে কথা বলেন।
সন্ত্রাসবাদে সমর্থন এবং ইরানের সঙ্গে সম্পর্ক রাখাসহ নানা অভিযোগে গত বছরের ৫ জুন সৌদি নেতৃত্বাধীন চারটি আরব দেশ কাতারের ওপর অবরোধ আরোপ করে। কিন্তু ইরান তাৎক্ষণিকভাবে কাতারের পাশে দাঁড়ায়। মধ্যপ্রাচ্যের আরেক দেশ তুরস্কও কাতারের সহযোগিতায় এগিয়ে আসে। প্রতিবেশীদের এ তৎপরতায় ক্ষুব্ধ হয় সৌদি আরব। সূত্র: আইআরআইবি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫