Skip to content

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুর রাজ্জাক(৪০)নামে এক পথচারী নিহত হয়েছেন।

সোমবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজ্জাকের গ্রামের বাড়ি কুড়িগ্রামের রাজারহাটের তেতনা এলাকায়। বাইমাইল এলাকায় ভাড়া থাকতেন রাজ্জাক।

দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি জানিয়েছেন সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসু দেব সিনহা।

তিনি জানান, সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন পথচারী রাজ্জাক। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫