Skip to content

টঙ্গীতে বাসের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর আমতলী এলাকায় টঙ্গী-ঘোড়াশাল সড়কে বেপরোয়া একটি বাসের ধাক্কায় মিঠু মিয়া (৩৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

সোমবার (০৯ এপ্রিল) সকাল ৭টার দিকে আমতলী এলাকায় ফ্লাইওভারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

মিঠু বাঘেরহাটের চিতলমারী থানার কচুরিয়া এলাকার মজিদ মিয়ার ছেলে। মিঠু টঙ্গী এলাকা ভাড়া থেকে বিভিন্ন এলাকায় অটো চালাতেন বলে জানা গেছে।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন শেখ জানান, সকালে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে অটোরিকশা নিয়ে কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন মিঠু। এ সময় টঙ্গীর আমতলী এলাকায় পৌঁছলে বেপরোয়া একটি বাস পেছন থেকে তার অটোকে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতলে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫