Skip to content

দৈনিক ‘বাংলাভূমি’ পত্রিকার প্রকাশনা উৎসব পালিত

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর থেকে প্রকাশিত দৈনিক ‘বাংলাভূমি’ পত্রিকার প্রকাশনা উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় গাজীপুর জেলা প্রশাসন চত্বরে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পত্রিকারটির সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ হাবিবুর রহমান খান, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ খাইরুল ইসলাম, সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন সজীব, কাপাসিয়া প্রেসক্লাবে সিনিয়র সহ সভাপতি সঞ্জিব কুমার দাস, সাধারণ সম্পাদক মোঃ শামসুল হুদা লিটন প্রমুখ।

অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতে মধ্য দিয়ে শুরু হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

উল্লেখ্য যে, ‘বাংলাভূমি’ পত্রিকাটি সাপ্তাহিক হিসেবে ২০০৯ সালের ১৮ জানুয়ারি (প্রকাশনা সংখ্যা) থেকে প্রকাশিত হয়ে আসছে। দীর্ঘ নয় বছর সাপ্তাহিক হিসেবে প্রকাশিত হওয়ার পর ‘বাংলাভূমি’ দৈনিকে উন্নীত হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫