Skip to content

টঙ্গীতে বিএনপির নোমানসহ আটক ১৩

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচন স্থগিতের দিন টঙ্গী থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ ১৩জনকে আটক করেছে পুলিশ।

রোববার (০৬ মে) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী এলাকায় গাসিক নির্বাচনে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারের বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানসহ ১৩ জনকে আটক করা হয়েছে।

তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানেন না বলে জানিয়েছেন তিনি।

গাসিক নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মো. হাসান উদ্দিন সরকারের ব্যক্তিগত সহকারী কিবরিয়া খান জনি বাংলানিউজকে জানান, বিকেল থেকেই হাসান সরকারের বাড়ি ঘেরাও করে রাখে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর আধ ঘণ্টা আগে ওই বাড়িতে সংবাদ সম্মেলন করেন আবদুল্লাহ আল নোমানসহ বিএনপি নেতারা।

‘সেখান থেকে বের হওয়ার পর হাসান উদ্দিন সরকারের বাড়ির সামনে থেকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানসহ চারজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।’

তিনি বলেন, আটকদের মধ্যে স্থানীয় ব্যবসায়ী হাজী সামাদও আছেন। অন্যদের নাম জানাতে পারেননি জনি।

এর আগে দুপুরে সীমান্ত সংক্রান্ত জটিলতার কারণে ১৫ মে অনুষ্ঠেয় গাসিক নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫