Skip to content

গাজীপুরে ৪ ‘পতিতা হোটেলে’ অভিযান

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরের চারটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নির্দেশে এনডিসি বি এম কুদরত-এ-খুদা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ অভিযান পরিচালনা করেন।

হোটেলগুলো হল হোতাপাড়া এলাকার রোজ বেলী, বৈশাখী, বিলাস এবং রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকার বন্ধু বোর্ডিং।

এ সময় অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে কয়েকজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

এ ছাড়া হোটেলগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত।

অভিযানে পুরুষ আনসার সদস্যদের সাথে নারী আনসার সদস্যরা সহযোগিতা করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫