কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল¬ীবিদ্যুৎ এলাকায় আয়মন টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারি লিমিটেড কারখানার শ্রমিকরা শ্রম আইন অনুযায়ী পাওনা পরিশোধের দাবিতে কর্ম বিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। গতকাল রবিবার সকালে হঠাৎ গেটে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ পেয়ে শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন।শ্রমিকদের অভিযোগ, বিভিন্ন মাধ্যমে জানা গেছে কারখানার মালিকানা পরিবর্তন হয়েছে। মালিকানা পরিবর্তনের পর থেকে শ্রমিকদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। দুই মাস ধরে শ্রমিকদের বেতন দেয়া হচ্ছে না। তাদের দাবি বকেয়া দুই মাসের বেতন এবং শ্রম আইন অনুযায়ী সমস্ত পাওনা পরিশোধ করার। শতাধিক কর্মকর্তার এক বছরেরও বেশি সময়ের বেতন বাকি রয়েছে বলেও অনেকেই জানিয়েছেন।সকাল থেকে দুপুর পর্যন্ত কারখানা এলাকায় উত্তেজনা বিরাজ করতে দেখা গেছে। এখনো কারখানার সামনে বিপুল সংখ্যক শিল্প পুলিশ এবং থানা পুলিশ মোতায়েন রয়েছে।
কালিয়াকৈর থানার এসআই নায়েবুল ইসলাম জানান, কারখানাটি ফাতেমা গ্রুপের কাছে বিক্রি করা হয়েছে। শ্রমিকদের পাওনা কর্তৃপক্ষ যথা নিয়মে পরিশোধ করবে বলে মালিকপক্ষ আশ্বাস দিয়েছে।
কালিয়াকৈরে বেতনের দাবিতে শ্রমিকদের কর্ম বিরতি-বিক্ষোভ
আপডেট :May 21, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
