বিনোদন ডেস্ক ॥
সোনম কাপুরের বিয়ে নিয়ে যখন সরগরম ছিল বলিউডপাড়া, তখন আচমকাই চুপিসারে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী নেহা ধুপিয়া। বিয়ের পরের দিনই মধুচন্দ্রিমায় বেরিয়ে যান নবদম্পতি। শোনা যায় ফিরে এসে মুম্বইয়ে গ্র্যান্ড রিসেপশন দেবেন নেহা। কিন্তু আচমকা ফের শিরোনামে চলে এলেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি খবর ভাইরাল। অন্তঃসত্ত্বা নেহা এবং শোনা যায় সেইজন্যে এত তড়িঘড়ি করে লুকিয়ে বিয়েটি সারলেন অভিনেত্রী।
ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বিষন সিং বেদীর ছেলে অঙ্গদ বেদীকে বিয়ে করেছেন নেহা। সূত্রের খবর, অন্তঃসত্ত্বা নেহা নিজের বেবি বাম্প ঢাকতে না কি ঢিলেঢালা পোশাক পরছেন। এন্টারটেইনমেন্ট পোর্টাল বলিউড বাবেলে প্রকাশিত খবর অনুযায়ী, তাদেরকে এক সূত্রের তরফে জানানো হয়েছে নেহা অন্তঃসত্ত্বা এবং শিগগিরই সেই খবর সামনে আসবে। সেইজন্যে এই তাড়াহুড়োয় বিয়ে। যদিও নেহাকে নিয়ে এমন গুঞ্জনে তার তরফ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য আসেনি। প্রসঙ্গত, গত ১০ই মে দক্ষিণ দিল্লির এক গুরুদ্বারে আনন্দ করাজ রীতি মেনে বিয়ে করেন নেহা-অঙ্গদ।
অন্তঃসত্ত্বা বলেই তড়িঘড়ি করে বিয়ে করেছেন নেহা!
আপডেট :May 24, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
