Skip to content

জ্যাকলিনের রূপে মুগ্ধ সালমান খান

বিনোদন ডেস্ক ॥

সুজয় ঘোষ পরিচালিত ‘আলাদ্বীন’ ছবির মধ্য দিয়ে ২০০৯ সালে বলিউডে পা রাখেন জ্যাকলিন ফার্নান্দেজ। এরপর ‘মার্ডার টু’, ‘রেস টু’, ‘হাউসফুল টু’, ‘হাউসফুল থ্রি’, ‘কিক’ ও ‘জুড়ুয়া’র মতো ছবি ভক্তদের উপহার দিয়েছেন তিনি।

শুধু অভিনয় নয়, নিজের সৌন্দর্য দিয়েও সকলকে মাত করেছেন শ্রীলঙ্কান এই সুন্দরী।

এবার বলিউডের এই অভিনেত্রীর সৌন্দর্যে ঘায়েল হলেন বলিউড সুপারস্টার সালমান খান। ফেসবুকে জ্যাকলিনের একটি ছবি শেয়ার দিয়ে তারই প্রমাণ দিলেন সালমান।

বৃহস্পতিবার (২৪ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জ্যাকলিনের একটি স্থিরচিত্র শেয়ার করেছেন সাল্লু। যেখানে লাল রঙা পোশাকে দেখা যাচ্ছে জ্যাকলিনকে। আর তার পেছনে রয়েছে পাহাড় আর নদী।

ছবিটির ক্যাপশনে সালমান খান লিখেছেন, ‘তাকে (জ্যাকলিন ফার্নান্দেজ) দেখতে কতো মিষ্টি লাগছে।’

এরইমধ্যে ছবিটিতে পড়েছে প্রায় ১৫ হাজার লাইক ও প্রায় ৮শ’ কমেন্ট।

রেমো ডি’সুজা পরিচালিত ‘রেস থ্রি’ ছবিতে একসঙ্গে অভিনয় করছেন সালমান-জ্যাকলিন। এতে তাদের সহশিল্পী হিসেবে আরও রয়েছেন অনিল কাপুর, ববি দেওল, ডেইজি শাহ, সাকিব সেলিমসহ প্রমুখ। আগামী ১৫ জুন মুক্তি পাবে ছবিটি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫