Skip to content

পলাশে ফার্মেসী ও খাবার হোটেলে ভ্রাম্যমান আদালত, হোটেল সিলগালা

বাইজিদ আহাম্মেদ, পলাশ প্রতিনিধি ॥
নরসিংদী: পলাশে ১টি ফার্মেসী, ১টি মিষ্টির দোকান, ও ২টি খাবার হোটেলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে নগদ অর্থ জরিমানা ও খাবার হোটেল সিলগালা করে দেওয়া হয়েছে। আজ বিকেলে পলাশ উপজেলার নির্বাহী অফিসার ভাস্কর দেবনাথ বাপ্পি এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
পলাশ উপজেলার খানেপুর বাজারে অবস্থিত ভাই ভাই ফার্মেসী নামক ঔষধের দোকানে অভিযান চালিয়ে লাইসেন্স বিহীন অবৈধ বিদেশী ভেজাল ঔষধ জব্দ করা হয় । পরে উপজেলার একই বাজারে গৌরগং চন্দ্র ঘোষের রাজ-লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার নামক খাবার হোটেল ও রতন মিয়ার খাবার হোটেলে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও নোংড়া খাবার বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক দোকান মালিকে নগদ ১৫ হাজার ও রতন মিয়াকে নগদ ৪ হাজার টাকা জরিমানা করা হয় । পরে উপজেলার একই এলাকায় অবস্থিত তৃপ্তী নামক খাবার হোটেলে অভিযান চালিয়ে, ফ্রিজে থাকা দুই-তিন দিন আগের রান্না করা পচা-বাসী খাবার পাওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হোটেল সিলগালা করে দেওয়া হয়।
এ ব্যপারে ভাস্কর দেবনাথ বাপ্পি জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী, দুই-তিন দিন আগের রান্না করা পচা-বাসী নোংড়া খাবার, মানবদেহে প্রবেশ করলে বিরাট ক্ষতি হতে পারে। তাই খাবার হোটেলগুলোতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আর এই বিষয়ে আমি আপনাদের সবার সহযোগীতা কামনা করি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫