Skip to content

মেসি-নেইমারের প্রতি গোলে দশ হাজার শিশুর খাবার!

স্পোর্টস ডেস্ক ॥

বৃহস্পতিবার (৩১ মে) থেকে আর্জেন্টাইন ও ব্রাজিলিয়ান দুই মহাতারকা মেসি ও নেইমারের করা প্রতিটি গোলের বিপরীতে দশ হাজার স্কুলপড়ুয়া শিশুর জন্য খাদ্যের ব্যবস্থা করা হবে। এই উদ্যোগে রাশিয়া বিশ্বকাপও অন্তর্ভুক্ত।

স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, মেসি ও নেইমারের করা প্রতিটি আন্তর্জাতিক ম্যাচে গোলের বিপরীতে দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের স্কুলের দশ হাজার শিশুর খাবারের ব্যবস্থা করা হবে। আর এই উদ্যোগ অর্থ দিয়ে পাশে থাকছে মাস্টারকার্ড। প্রতিষ্ঠানটি প্রতি গোলের বিপরীতে দশ হাজার খাবার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতে (ডব্লিউএফপি) দান করবে।

উচ্ছ্বসিত মেসি বলেন, ‘আমি এই উদ্যোগের অংশ হতে পেরে অনেক গর্বিত। এটা হাজারো শিশুর জীবনে পরিবর্তন আনবে এবং আশা করি এটা অনেকের মুখে হাসি ফুটাবে।‘

ব্রাজিলিয়ান তারকা নেইমারও এর অংশ হতে পেরে খুশি। বললেন, ‘আমরা এই অঞ্চলের প্রতিটি শিশুর জন্য এক প্লেট খাবার নিশ্চিত করতে চাই এবং আরও বেশি কিছু আশা করি।‘

নেইমার আরও বলেন, ‘আমরা দক্ষিণ আমেরিকানরা জানি আমরা একত্রে থাকলে অনেক বড় কিছু করতে পারি এবং এটা তার একটা উদাহরণ। একসাথে আমরা ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ করতে পারি।‘

মাস্টারকার্ডের দক্ষিণ আমেরিকা অঞ্চলের মুখপাত্র এনা ফেরেল বলেন, ‘দক্ষিণ আমেরিকায় প্রায় ৪০ মিলিয়ন মানুষ ক্ষুধায় কষ্ট পাচ্ছেন, যার একটা বড় অংশই শিশু। ক্ষুধা ও শিশুদের অপুষ্টির বিরুদ্ধে যুদ্ধ শিক্ষা এবং দারিদ্র নিয়ন্ত্রণে সহায়ক।‘

‘টুগেদার উই আর ১০’ নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ ব্যবহার করে গত এপ্রিলে এই উদ্যোগের সূচনা করে মাস্টারকার্ড। আগ্রহীরাও এই উদ্যোগে দান করতে পারেন। এজন্য #ঔঁহঃড়ংঝড়সড়ং১০ এই হ্যাশট্যাগ টুইটার ও ইন্সট্রাগ্রামে ব্যবহার করে কিংবা মাস্টারকার্ডের ওয়েবসাইটে গিয়ে সরাসরি দান করতে পারবেন।

প্রতিবার হ্যাশট্যাগের বিনিময়ে একজন স্কুলপড়ুয়া শিশুর জন্য খাবার দান করবে মাস্টারকার্ড। আর যদি কেউ সরাসরি মাস্টারকার্ড থেকে দান করেন তাহলে তার বিপরীতে দশজন স্কুলপড়ুয়া শিশুর জন্য খাবার দান করবে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, এরইমধ্যে এই উদ্যোগে তিন লক্ষ স্কুলপড়ুয়া শিশুর জন্য খাদ্য বিতরণ করেছে মাস্টারকার্ড।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫