Skip to content

গণতন্ত্রের মোড়ক নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে

বাংলাভূমি ডেস্ক ॥
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে দেশে গণতন্ত্রের মোড়ক নিয়ে একেবারে ভয়াবহভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সর্ম্পূণ বে আইনি ও অন্যায়ভাবে আটক রাখা হয়েছে, এটা নজীরবিহীন।’

শুক্রবার রাজধানীর ওসমানী মিলনায়নে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমি বুঝতে পারি না এসব প্রতিষ্ঠানের ওপর মানুষ কিভাবে আস্থা রাখে। সর্বোচ্চ আদালত হাইকোর্ট বেল দিয়েছে। সর্বোচ্চ আদালতকে স্টে করে রেখে কৌশলের অবলম্বন নিয়ে বেগম খালেদা জিয়াকে মাসের পর মাস কারা রুদ্ধ করে রাখা হয়েছে। আমি জানি না একথা বললে আদালত অবমাননা হবে কি না? হলেও কিছু যায় আসে না। আমাদের হারাবার কিছুই নেই কারণ সব কিছুই হারিয়ে ফেলেছি। তাই এখন সময় এসেছে রুখে দাঁড়াবার, প্রতিবাদ করার ও প্রতিরোধ করার। দেশের প্রতিটি মানুষের এখন উচিত এ ধরনের পরিস্থিতি রুখে দাঁড়াবার। সূত্র : যমুনা টিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫