Skip to content

ফিলিস্তিনি নার্সের জানাযায় হাজার হাজার মানুষের ঢল

আন্তর্জাতিক ডেস্ক ॥
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত ফিলিস্তিনি নার্সের জানাযার নামাজে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছেন।

ইসরায়েল বিরোধী আহত ফিলিস্তিনি বিক্ষোভকারী জনতাকে চিকিৎসা সেবা দিতে গিয়ে শুক্রবার নিজেই সেনাদের পাশবিকতার শিকার হন ২১ বছর বয়সি ফিলিস্তিনি নার্স রাজান আল-নাজ্জার। গাজার খান ইউনিস সীমান্তে ইসরায়েলি স্নাইপাররা রাজানকে লক্ষ্য করে গুলি করলে তিনি শাহাদাতবরণ করেন।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী জাওয়াদ আওয়াদ এ ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছেন। তিনি ফিলিস্তিনি জনগণের সমর্থনে অবিলম্বে পদক্ষেপ নিতে বিশ্ব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।

গত ৩০ মার্চ থেকে অবরুদ্ধ গাজা উপত্যকার অধিবাসী ফিলিস্তিনি জনগণ তাদের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের দাবিতে ব্যাপক বিক্ষোভ দেখিয়ে আসছেন। তারা গাজার ওপর থেকে ইহুদিবাদী ইসরাইলের অবরোধ পুরোপুরি তুলে নেয়ারও দাবি জানাচ্ছেন।

ফিলিস্তিনিদের এই শান্তিপূর্ণ বিক্ষোভ লক্ষ্য করে ইসরায়েলি সেনাদের বর্বরোচিত হামলায় এ পর্যন্ত অন্তত ১২০ ফিলিস্তিনি শহীদ হওয়া ছাড়াও ১৩ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫