Skip to content

মুম্বাইয়ে ভারি বৃষ্টিপাতে ৩ জনের মৃত্যু, ফ্লাইট বিলম্ব

আন্তর্জাতিক ডেস্ক ॥

ঢাকা: ভারতের মুম্বাইয়ে মৌসুমি বায়ুর প্রভাবে ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে। এর কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে।

শনিবার (০২ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় প্রবল বর্ষণ ও বজ্রবৃষ্টিতে বিদ্যুতের তার ছিঁড়ে এ ঘটনা ঘটে। এছাড়া মুম্বাই শহরের বেশ কিছু এলাকাজুড়ে জলাবদ্ধতা ও যানজট দেখা দিয়েছে। সেইসঙ্গে বিকেল থেকে বেশ কয়েকটি অঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড় ও বজ্রবৃষ্টি আঘাত হানে।

এদিকে, এমন প্রতিকূল আবহাওয়ার কারণে ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব হচ্ছে। সেইসঙ্গে ভিন্নদিকে প্রস্থান করা হয় কয়েকটি ফ্লাইটও।

ভারতীয় আন্তর্জাতিক জেট এয়ারলাইনস বলছে, প্রতিকূল আবহাওয়ার কারণে শনিবার সকাল ১১টা থেকে অন্তত ৪৫ মিনিট করে প্লেন আসা যাওয়ায় বিলম্ব করছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫