Skip to content

হোয়াইট হাউসে ট্রাম্পের ইফতার আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক ॥

ঢাকা: ক্ষমতাগ্রহণের পর প্রথমবারের মতো হোয়াইট হাউসে ইফতার ও নৈশভোজের আয়োজন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আগামী ৬ জুন (বুধবার) হোয়াইট হাউসে মুসলমানদের ইফতার ও নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। স্থানীয় সময় শনিবার (০২ জুন) হোয়াইট হাউজের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এরই মধ্যে অতিথিদের তালিকা অনুসারে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়েছে।

রীতি অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্টরা পবিত্র রমজানে হোয়াইট হাউসে ইফতার ও নৈশভোজের আয়োজন করে থাকেন। প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময় থেকে মুসলমানদের সম্মানে এই আয়োজন হয়ে আসছিল। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামাও এ অনুষ্ঠানের আয়োজন করেন।

হোয়াইট হাউসের ইফতার ও নৈশভোজে আমেরিকার প্রভাবশালী মুসলিম সম্প্রদায়ের নেতারা, বিভিন্ন দেশের কূটনীতিক ও আইনপ্রণেতারা উপস্থিত হন।

এর আগে রমজানের শুরুতে বার্তা দিয়েছিলেন ট্রাম্প। তখন তিনি বলেন, মুসলমানরা আমেরিকার সমাজজীবনে ধার্মিকতা যুক্ত করছেন। তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা।

এদিকে ক্ষমতাগ্রহণের প্রথম বছরে হোয়াইট হাউসে এ রীতি ভাঙেন ট্রাম্প। তখন কোনো ধরনের ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়নি। এ নিয়ে বেশ সমালোচনার মুখেও পড়তে হয় তাকে।

নির্বাচনী প্রচার থেকে শুরু করে দায়িত্ব নেওয়ার পরও ট্রাম্পের মুসলমান-বিরোধী অবস্থান দৃশ্যমান হয়। হোয়াইট হাউসে আসীনের পর কিছুদিনের মধ্যেই কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। যদিও দেশটির ফেডারেল কোর্ট তা স্থগিত রেখেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫