Skip to content

প্রধানমন্ত্রীর সঙ্গে তারকাদের ইফতার

বিনোদন ডেস্ক ॥

প্রতি বছরের মতো এবারো সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের নিয়ে গণভবনে ইফতারের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার তার আমন্ত্রণে সরকারি বাসভবন গণভবনে হাজির হয়েছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের অনেক তারকা। ওই দিন প্রধান মন্ত্রীর সঙ্গে ইফতার করেছেন তারা।

বিশেষ করে চলচ্চিত্র তারকাদের মধ্যে ছিলেন ফারুক, আলমগীর, রোজিনা, কবরী, মিশা সওদাগর, জায়েদ খান, সাইমন, পপি, নিপুণ, ইমন, সিদ্দিক, কণ্ঠশিল্পী এসডি রুবেলসহ অনেকে। শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন চলচ্চিত্র শিল্পীরা।

চিত্রনায়ক সাইমন বলেন, ‘ইফতারের আগে প্রধানমন্ত্রী অতিথিদের টেবিল ঘুরে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়েও প্রধানমন্ত্রীর সাথে আমাদের আলাপ হয়েছে। চলচ্চিত্রের যেসব সমস্যা রয়েছে সেগুলো ঠিক হয়ে যাবে। ধীরে ধীরে এই অঙ্গনের সমস্যাগুলো তিনি সমাধান করবেন। বলেই আশ্বাস দিয়েছেন আমাদের।

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে হাজির হয়েছিলেন দেশের সাংস্কৃতিক অঙ্গনের অনেক গুণি মানুষ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫