Skip to content

জাতীয় নির্বাচনে সেনাবাহিনী থাকবে : সিইসি

স্টাফ রিপোর্টার ॥

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী থাকবে। তবে ৩০ জুলাইয়ের তিন সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সম্ভবনা নেই। পরিস্থিতি সৃষ্টি হলে তখন দেখা যাবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা।

নির্বাচন কর্মকর্তাদের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর ওপর প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন শেষে বুধবার এ কথা বলেন তিনি।

বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বুধবার বরিশাল ও ফরিদপুর অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ চলছে।

জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মাহফুজুর রহমান, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মোস্তফা ফারুক, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রি. জে. মোহাম্মদ সাইদুল ইসলাম ও অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমানসহ প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫