Skip to content

গুয়াতেমালার অগ্নুৎপাতে নিহত বেড়ে ৭৫, নিখোঁজ ২০০

আন্তর্জাতিক ডেস্ক ॥

গুয়াতেমালার অগ্নুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে ৭৫ জনে দাঁড়িয়েছে। তাছাড়া এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে প্রায় ২০০ জন। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে এই তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

দেশটির জাতীয় দুর্যোগ বিষয়ক সংস্থা কনরেড বলছে, চার দশকের বেশি সময় পর সংঘটিত ‘ফুয়েগো’ নামের এই অগ্নুৎপাতে মঙ্গলবার (৫ জুন) পর্যন্ত ১৯২ জন নিখোঁজ হয়েছেন।

এদিকে দেশটির ভূমিকম্প, অগ্নুৎপাত ও আবহাওয়া বিষয়ক প্রতিষ্ঠান ইনসিভুমেহ, মঙ্গলবারের শুরুতে আবারও অগ্নুৎপাত শুরু হলে সর্বোচ্চ সর্তকতা জারি করে। পাশাপাশি স্থানীয়দের সেখান থেকে সরিয়ে দেওয়া ও উদ্ধারকাজের তৎপরতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।
রোববার জেগে ওঠে ‘ফুয়েগো’ নামে আগ্নেয়গিরিটি। ছবি: সংগৃহীত
রোববার (৩ জুন) গুয়াতেমালার রাজধানীর ৪৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ফুয়েগো নামের এই আগ্নেয়গিরিটি জেগে উঠে। ছড়িয়ে পড়তে থাকে ছাই। রাজধানী গুয়াতেমালা সিটির প্রায় ৪৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এই আগ্নেয়গিরির লাভা-ছাইয়ে আক্রান্ত হতে থাকে বারানকাস দে সেনিজাস, মিনারেল, সেকা, তানিলুয়া, লাস লাজাস, বারানকা হোন্ডাসহ অনেক জনপদ।

সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এবার এই অগ্নুৎপাতে প্রায় ১৭ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, এই আগ্নেয়গিরিতে সর্বপ্রথম ১৯৭৪ সালে অগ্ন্যুৎপাত হয়। তারপর থেকে নিয়মিত বিরতিতে এর লাভা-ছাই ছড়াতে থাকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫