Skip to content

ময়মনসিংহ শহরের গাঙ্গিনাপাড় হকার্স মার্কেটে অগ্নিকাণ্ড

বাংলাভূমি ডেস্ক ॥
ময়মনসিংহ শহরের গাঙ্গিনাপাড় এলাকায় হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (০৭ জুন) সকাল ৭টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিষয়টি জানিয়েছেন ময়মনসিংহ শহরের ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান।

তিনি জানান, মার্কেটে ৩শ দোকান রয়েছে। খবর পেয়ে ময়মনসিংহ, ত্রিশাল, মুক্তাগাছা ও ঈশ্বরগঞ্জসহ মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। সূত্র: বাংলানিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫