Skip to content

বাগদাদে বোমা বিস্ফোরণে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক ॥

ইরাকের রাজধানী বাগদাদের সাদর শহরে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৯০ জনেরও বেশি।

ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রীর একজন মুখপাত্র জানান, বারুদ বিস্ফোরণের কারণে ঘটনাটি ঘটেছে। দেশটির নিরাপত্তা বাহিনী এ ঘটনার তদন্ত শুরু করেছে।

একটি মসজিদে বিস্ফোরণটি হয়েছে বলে জানিয়েছে ইরাকি পুলিশ। বিস্ফোরকটি মসজিদ থেকে পাশে রাখা একটি গাড়িতে নেওয়ার সময় বিস্ফোরিত হয়।

এর আগে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন একজন মন্ত্রীর মুখপাত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, এই বিস্ফোরণ বেসামরিক নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫