Skip to content

মরুভূমি ফুল সংগঠনের উদ্যোগে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাসিক বৃত্তি প্রদান ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: জয়দেবপুরের বিআইডিসি রোডে সোনার তরী কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠান ভিত্তিক ‘মরুভূমি ফুল ফান্ড গঠন’ শিক্ষার হার বৃদ্ধিতে যথেষ্ট সহায়ক শীর্ষক আলোচনা, ঈদ বস্ত্র বিতরণ, মাসিক বৃত্তি প্রদান, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ শনিবার বিকালে মরুভূমি ফুল স্বেচ্ছা সেবী সংগঠনের সহ-সভাপতি ড. মুহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ডা. খোন্দকার শাহিদুল হক।


মরুভূমি ফুল সংগঠনের প্রতিষ্ঠাতা মুহা: রফিকুল ইসলাম আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রী কমিটির সভাপতি অধ্যাপক আনোয়ার সাদত, এমআইএসটি গাজীপুরের উপ-পরিচালক অধ্যাপক ড. হায়দার আলম, আইইউটি’র সহকারী অধ্যাপক ড. আরাফাত আহমেদ ভূইয়া, কাউন্সিলর মাহাবুবুর রশিদ খান শিপু, মহিলা কাউন্সিলর এ্যাড. আঞ্জুমানারা, সাংবাদিক কফিল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে ৪০জন মেধাবী ছাত্র-ছাত্রীকে মাসিক বৃত্তি প্রদান করেন মরুভূমি ফুল স্বেচ্ছা সেবী সংগঠন এবং ঈদ বস্ত্র সামগ্রী বিতরণ করেন শিমুলতলী এসোসিয়েশন।
মরুভূমি ফুল সংগঠনের প্রতিষ্ঠাতা মুহা: রফিকুল ইসলাম আলম জানান, সংগঠনের নামে ফান্ড কালেশন উদ্দেশ্য নয়; আমাদের মূল উদ্দেশ্য হলোÑ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান নিজ উদ্যোগে মরুভূমি ফুল নামে ফান্ড গঠন করা এবং গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের সহায়তা করা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫