Skip to content

কাপাসিয়ায় ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

মাসুদ পারভেজ চৌধুরী, কাপাসিয়া ব্যুরো অফিস ॥
গাজীপুর: কাপাসিয়ায় ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কাপাসিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে গত বুধবার রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে শিক্ষক আনিস পারভেজ ওরফে ইদ্রিসকে বিবাদী করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০) সংশোধনী/০৩এর ৯(৪)(খ) ধারায় এ মামলা দায়ের করেন।
সরেজমিনে জানা যায়, গত ৫ জুন বেলা ১১ টার দিকে কাপাসিয়ার রায়েদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এক ছাত্রী বিদ্যালয়ে কোচিং করতে গেলে শ্রেণি কক্ষ থেকে খাবারের প্রলোভন দেখিয়ে অফিস কক্ষে ডেকে নেয় শিক্ষক আনিস পারভেজ । তার পর তাকে ধর্ষণের করার জন্য দস্তাদস্তি করার এক পর্যায়ে ওই ছাত্রী চিৎকার শুরু করে। এই সময় ছাত্রীর চিৎকার শুনে পাশের ক্লাস থেকে অন্য ছাত্রীরা চলে আসলে ওই শিক্ষক অফিস থেকে পালিয়ে যায়।
মুঠোফোনে অভিযুক্ত শিক্ষকের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ওই শিক্ষকের বড় ভাই রমিজ উদ্দিনের সাথে কথা বলতে চাইলে তিনি কোন সাংবাদিকদের সাথে কথা বলবেন না বলে চলে যান, পরে শিক্ষকের বাড়ীতে পাওয়া যায় বৃদ্ধ পিতাকে। বৃদ্ধ পিতা জানান, ইদ্রিস বাড়ীতে নেই; কোথায় থাকেÑ তা তিনি জানেন না।
স্থানীয়দের ভাষ্য, ঘটনার পর থেকে আনিছ পারভেজ এলাকায় ছাড়া। নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন বলেন, এই শিক্ষক এর আগেও আরো কয়েক বার নাবালক ছাত্রীদের সাথে এমন আচরণ করেন আর কিছু স্থানীয় কতিপয় প্রভাবশালী মাতাব্বর মোটা অংকের টাকা নিয়ে দামাচাপা দেন।
জেলা শিক্ষা কর্মকর্তা মো: শফিউল হক বলেন, ‘তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মামলার তদন্ত কর্মকর্তা কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বাংলাভূমিকে জানান, বর্তমানে আসামী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫