Skip to content

দর্শক মেতেছে শাকিব-বুবলীর রোমান্সে!

বিনোদন ডেস্ক ॥

আসছে ঈদকে কেন্দ্র করে তৈরি হয়েছে সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা বুবলী অভিনীত ছবি ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবিটি। এরইমধ্যে ছবিটির টিজার, গান বেশ আগ্রহী করে তুলেছে এই জুটির ভক্তদের। ইউটিউবে সেইসবের ভিডিওতে লাইক ও কমেন্টসে তারই প্রমাণ মেলে।

যা নতুন করে দেখা যাচ্ছে গতকাল রোববার (১০ জুন) সন্ধ্যায় প্রকাশ হওয়া ‘কেন আজকাল’ গানটিতে। কলকাতার আকাশ সেনের সুর ও সংগীতে তিনি নিজেই গেয়েছেন গানটি।

গানের দৃশ্যে শাকিব খান ও বুবলীকে দেখা গেছে বেশ আকর্ষণীয় রূপে। বিশেষ করে তাদের লুক, গানের লোকেশন ও কোরিওগ্রাফি ব্যাপক প্রশংসিত হয়েছে। থাইল্যান্ডের দৃষ্টিনন্দন কিছু জায়গায় ‘কেন আজকাল’ গানের দৃশ্যায়ন হয়েছে। এছাড়া গানের কথা, সুর ও গায়কী মিলিয়েও একটি টোটাল প্যাকেজ বলে মনে করছেন সবাই। অনেকেই বলছে, বহু দিন পর মানুষের মুখে মুখে ঘোরার মতো কোনো রোম্যান্টিক গান এলো।

প্রকাশের পর ‘কেন আজকাল’ গানটি অন্তর্জালেও দারুণ সাড়া ফেলেছে। ২৪ ঘন্টারও কম সময়ে এটি উপভোগ করেছে ৬ লাখের বেশি দর্শক। এছাড়া গানটিতে লাইক পড়েছে ১৪ হাজারের বেশি, সঙ্গে রয়েছে ২ হাজারের বেশি মন্তব্য।

শাপলা মিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবিটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। এতে শাকিব-বুবলী ছাড়া আরো অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, কাজী হায়াত, সাদেক বাচ্চু প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫