Skip to content

সরকার খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গড়িমসি করছে: ডঃ জয়নুল আবেদিন

আবু বক্কর সিদ্দিক
শ্রীপুর ব্যুরো অফিস ॥
গাজীপুর: শ্রীপুরে ব্যারিষ্টার ফজলুল করীম মন্ডল জুয়েলের উদ্যোগে আয়োজিত এক ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডঃ জয়নুল আবেদিন।
বুধবার ১৩ জুন ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন খালেদা জিয়ার পরিবার ও দল তার চিকিৎসার ব্যায়ভার বহন করার ইচ্ছা প্রকাশ করলেও সরকার তার চিকিৎসা নিয়ে গড়িমসি করছে।
তিনি আরো বলেন, দেশের মানুষ সবকিছু দেখছে। তাই আমি সরকারকে বলব খালেদা জিয়ার পছন্দের ইউনাইটেড হাসপাতালে অনতিবিলম্বে চিকিৎসার সুযোগ দেওয়া হউক।
অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর বার’র সাবেক সভাপতি ডঃ মোঃ শহীদুজ্জামান, উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান ফকির, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, পৌর বিএনপির সভাপতি এ্যাডঃ কাজী খানসহ শ্রীপুর থানা ও পৌর নেতৃবৃন্দ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫