স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ গাজীপুরের ২০ জনকে জেলা শিল্পকলা একাডেমি গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি, এমপি গুণীজনদের হাতে সম্মাননা পদক ও সনদ, প্রত্যেককে দশ হাজার টাকার চেক তুলে দেন এবং উত্তরীয় পরিয়ে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সিদ্ধান্ত অনুযায়ী ২০১৩ সাল থেকে প্রতি বছর প্রতিটি জেলা শিল্পকলা একাডেমি ৫টি বিষয়ে ৫ জনকে এ গুণীজন সম্মাননা প্রদান করে আসছে। ২০১৪, ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে গাজীপুরের সম্মাননাপ্রাপ্ত গুণীজনরা হলেন- যথাক্রমে আহমেদ রেজা রুবেল (নাট্যকলা), আতিকুর রহমান (যন্ত্রশিল্পী), ক্ষিতিশ চন্দ্র মল্লিক (কন্ঠসঙ্গীত), প্রানবন্ধু দাস (লোকসংস্কৃতি), লিয়াকত চৌধুরী (আবৃত্তি), অসীম বিভাকর (আবৃত্তি), সুভাষ চন্দ্র রায় (যন্ত্র সঙ্গীত), অধ্যাপক মো: আয়েশউদ্দিন (নাট্যকলা), জোসেফ কমল রডিক্স (কন্ঠসঙ্গীত), ড. রশীদ হারুন (লোকসংস্কৃতি), আব্দুল বারী (যন্ত্র সঙ্গীত), মো: আয়েত আলী (কন্ঠসঙ্গীত), আকবর আলী (ফটোগ্রাফী), প্রেমনাথ রবি দাস (নাট্যকলা), মো: আলাউদ্দিন (লোক সংস্কৃতি), সৈয়দ হাফিজুর রহমান (যন্ত্র সঙ্গীত), রাসেল নূরী (সঙ্গীত), সিরাজুল ইসলাম, জানু (আবৃত্তি), হোসনে আরা আক্তার, পুতুল (চলচ্চিত্র) ও মো: মোজাফ্ফর হোসেন মোহর (যাত্রাশিল্প)।
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সাবেক সাংসদ আওয়ামী লীগ নেতা মো: শহীদুল্লাহ। মোবারক হোসেনের সঞ্চালনায় পরিচালিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমি, গাজীপুর জেলা কালচারাল অফিসার শারমীন জাহান, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাহিম সরকার, সাংবাদিক সৈয়দ মোকছেদুল আলম, প্রযোজক ও পরিচালক এস.এম. শেকানুল ইসলাম, অভিনেতা ও সংগঠক মিজানুর রহমান মজনু ও শহিদুল ইসলাম শামীম, বাংলাদেশ শিল্পকলা একডেমির প্রশিক্ষক (তবলা) সৈয়দ আবু আল মামুন প্রমুখ।
সম্মাননা অনুষ্ঠানের শেষ পর্বে গাজীপুরের লোকজ ঐতিহ্য নিয়ে জেলা শিলাপকলা একাডেমির অর্থায়নে নির্মিত প্রামাণ্যচিত্র ‘বদুর গান’ প্রদর্শিত করা হয়।
গাজীপুরে ২০ জনকে শিল্পকলা একাডেমি গুণীজন সম্মাননা প্রদান
আপডেট :June 20, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
