Skip to content

টঙ্গীতে ভাঙ্গারি মার্কেটে আগুন

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর মধ্য আরিচপুর এলাকায় একটি ভাঙ্গারি মার্কেটে আগুন লেগে টিনশেড প্রায় ৪০টি কক্ষ পুড়ে গেছে। পুড়ে যাওয়া কক্ষগুলোর মধ্যে ভাঙ্গারি মালের দোকান ছাড়াও বসবাসের কক্ষ ছিল। বুধবার (২০ জুন) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, টঙ্গীর মধ্য আরিচপুর বৌ বাজার এলাকায় একটি ভাঙ্গারি মার্কেটে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন টিনশেডের ৬টি ঘরের বসবাসের কক্ষসহ বিভিন্ন পুরাতন মালের ছোট ছোট প্রায় ৪০টি দোকানে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫