Skip to content

সজল-প্রভার ‘অভিমান খুনসুটি’

বিনোদন ডেস্ক ॥

বিয়ের আগে প্রিয়ন্তী ও শুভ বন্ধু ছিল। একই সঙ্গে তারা পড়াশোনা করত। বন্ধুত্ব থাকলেও তাদের মধ্যে প্রেম হয়নি। ঘটনাচক্রে শুভ-প্রিয়ন্তীর বিয়ে হয়। বিয়ের একদিন পর থেকে তাদের মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। প্রিয়ন্তীর পোষা একটা বিড়াল থাকে। সারাক্ষণ সেই বিড়ালকে আদর করতে থাকে প্রিয়ন্তী। আর এটাই সহ্য হয় না শুভর। বিড়ালকে ফেলে দেয়ার অনেক ফন্দি করে শুভ।

এমন সব বিষয় নিয়ে প্রতিদিনই খুনসুটি তৈরি হয় প্রিয়ন্তী ও শুভর মধ্যে। প্রতিদিন তারা দুজন দুজনাকে বলে ডিভোর্স দেবে। প্রতিদিন ডিভোর্স দেয়ার জন্য বের হয়, কিন্তু রাস্তায় একেক দিন একেক ঘটনা ঘটে। এমন গল্প নিয়েই তৈরি হয়েছে নাটক ‘অভিমান খুনসুটি’।

নাইস নূরের রচনায় নাটকটি নির্মাণ করেছেন তপু খান। অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা, আব্দুন নূর সজল, পাভেল ইসলাম প্রমুখ। নাটকটি আরটিভিতে প্রচার হবে শুক্রবার রাত ৮টায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫