Skip to content

কাপাসিয়ায় ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়ায় গতকাল শনিবার রাতে মোঃ বোরহানউদ্দিন নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে কাপাসিয়া গ্রামের মোঃ আব্দুল গণির ছেলে।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ দুলাল মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক ডাকাতি মামলার আসামী মাদক বিক্রেতা মোঃ বোরহানকে কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ২৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে আজ রোববার দুপুরে তাকে গাজীপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫