Skip to content

কালীগঞ্জে ব্রিজ থেকে লাফিয়ে কিশোরের মৃত্যু

মো: আরিফ হোসেন
কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: কালীগঞ্জে বেলাই বিলে গোসল করতে গিয়ে মো. মাহফুজ মিয়া (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়ার নলি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোর কালীগঞ্জ পৌর এলাকার দুবার্টি গ্রামের ইউসুফ মিয়ার ছেলে।
জানাযায়, দুপুরে মাহফুজ তার তিন বন্ধু নিয়ে বেরুয়া এলাকার নলি ব্রিজের পাশে বেলাই বিলে গোসল করতে যায়। তিন বন্ধু মিলে ব্রিজ থেকে লাফ দিলে দু’জন ডাঙ্গায় আসলেও মাহফুজ তলিয়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে তার মরদেহ উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাহফুজের মৃঘি রোগ ছিল বলে জানান তিনি।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুলতান মাহমুদ জানান, ঘটনাস্থলেই রোগীর মৃত্যু হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫