Skip to content

কালিয়াকৈরে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি জবর দখলের চেষ্টা

আব্দুল আলীম অভি
কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: কালিয়াকৈর উপজেলার পাঁচলক্ষ্মী এলাকায় আদালতের আদেশ অমান্য করে সাইন বোর্ড ও রোপনকৃত চারা উঠিয়ে কৃষি জমি-জবর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর ওই জমির মালিক আমীর হোসেন বাদী হয়ে গত সোমবার সি আর- মোকাদ্দমা দায়ের করেন।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার পাঁচলক্ষ্মী এলাকার আমীর হোসেন গং দীর্ঘ দিন ধরে পৈত্তিক সূত্রে পেয়ে ৭২ শতাংশ জমি ভোগ-দখল করে আসছে। পাঁচলক্ষ্মী মৌজার আরএস ৩৩ খতিয়ানে ওই ৭২ শতাংশ কৃষি জমি। সেখানে তারা ওই জমিতে একটি সাইন বোর্ড ও বাগান কাঠের চারা রোপন করে। কিন্তু কিছু দিন ধরে একই এলাকার আসাদুজ্জামান গং ওই জমির মালিকানা দাবী করে। এতে জমির মালিক আমির হোসেন বাদী হয়ে গাজীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে (ক অঞ্চল) একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে গত ২ জুলাই গাজীপুর আদালত ওই জমির উপর ১৪৪ ধারা জারি করেন। কিন্তু আসাদুজ্জামান গং আদালতের আদেশ ভঙ্গ কওে গত রোববার রাতে লোকজন নিয়ে ওই জমির সাইন বোর্ড ও রোপনকৃত চারা তোলে ফেলে।
এ ঘটনার পর ওই জমির মালিক আমীর হোসেন বাদী হয়ে গত সোমবার গাজীপুর আদালতে সিআর মোকাদ্দমা দায়ের করেন।
এ ব্যাপারে অভিযুক্ত আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ঐ জমিতে চাষ করতে আসা ফরিদ হোসেন বলেন, আমাকে আমেনা আপা ও আসাদুজ্জামান এই জমি চাষ করতে বলেন। ১৪৪ জারি আছে আমার জানা ছিল না।
এ ব্যাপারে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মুক্তি মাহমুদ জানান, আদালতের নির্দেশে ওই জমিতে ১৪৪ ধারা জারি করে আদালতে প্রতিবেদন পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫