Skip to content

গাজীপুরে কাউন্সিলরসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মোঃ সেলিম রহমানসহ ১২ জনের নামে জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আরো ১৫-২০ জন আসামি করা হয়েছে। গাজীপুর মোটর চালক লীগের সভাপতি মো: মঞ্জুর আলম এ মামলা দায়ের করেন।
এর আগে গত বৃহস্পতিবার গাজীপুর মহানগরের কোণাবাড়ি নতুন বাজার ট্রাকস্ট্যান্ডের দখল নিতে মোটর চালক লীগের সভাপতিসহ আরো ৩ জনের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা ও কার্যালয়ে ভাংচুর চালায় সেলিম কাউন্সিলরসহ বেশ কয়েকজন।
মামলার এজাহারে উল্লেখ করেন, গাজীপুর সিটির নির্বাচনী প্রচারণায় অংশ না নেয়ায় ক্ষিপ্ত হয়ে নতুন বাজার স্ট্যান্ড এলাকা দখল নিতে নবনির্বাচিত কাউন্সিলর সেলিম রহমানের নির্দেশে জুয়েল, বিজন সাহা, রশিদ ও মিঠু, মোঃ শহিদ, নয়ন, জাকির হোসেন, মোতালিবসহ বেশ কয়েজন মিলে হামলা চালায়। ওই হামলায় চাপাতির কোপে রাকিব ও মোটর চালক লীগ নেতা কাইয়ুমসহ তিন জনক আহত হয়। নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে আসামিরা কোনাবাড়ি নতুন বাজার স্ট্যান্ড দখল নিতে নানা ভাবে হত্যার হুমকি দিয়ে আসছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫