Skip to content

গাজীপুরে ‘চেতনানাশক খাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টা’

বাংলাভূমি ডেস্ক :

গাজীপুর সিটি করপোরেশনের টেকনগরপাড়া এলাকায় ‘চেতনানাশক খাইয়ে’ চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে মঙ্গলবার জয়দবপুর থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের দাবিতে বুধবার বিক্ষোভ করেছে নগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সতীর্থ শিক্ষার্থীরা।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আর্শাদ মিয়া জানান, মেয়েটির মা চা বিক্রি করে সংসার চালান। তার বাবা নেই। তাদের গ্রামের বাড়ি দিনাজপুরে। টেকনগরপাড়া এলাকায় মা, বড়বোন ও ভগ্নিপতি একই বাড়িতে ভাড়া থাকেন।

মামলার বরাত দিয়ে তিনি বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে মেয়েটির মার মাথা ব্যথা হলে তার জন্য ওষুধ কিনতে বের হন জামাতা।পথে স্থানীয় বারেক মিয়ার ছেলে হবির সঙ্গে দেখা হলে কথা প্রসঙ্গে বেরোনোর কারণ জানান তিনি।

“এ সময় মেয়েটির দুলাভাইকে হবি জানায়, তার কাছে মাথাব্যথার ওষুধ আছে এবং তার হাতে একটি ওষুধের প্যাকেট ধরিয়ে দেয় হবি। পরে ওই ওষুধ নিয়ে শাশুড়িকে দিলে শাশুড়ি ও শ্যালিকা মাথাব্যথার জন্য তা খায়। এর কিছু সময় পর থেকে তারা অনেকটা দুর্বল হয়ে পড়তে থাকেন। এক পর্যায়ে তারা সকলে ঘুমিয়ে পড়লে রাত ৩টার দিকে তাদের ঘরের বেড়া খুলে হবি (৩৫), তার সহযোগী রবিউল (৩০) ও সজীব (৩২) ঘরে ঢুকে এবং কৌশলে শিশুটিকে ঘরের বাইরে নিয়ে যায়।

“তাকে ধর্ষণের চেষ্টা করলে মেয়েটি চিৎকার শুরু করে এবং এক পর্যায়ে জোরাজুরি করে তাদের কাছ থেকে ছুটে গিয়ে স্বজনদের জানায়। এ সময় তার মা, বোন ও বড় মেয়ের জামাই তাকে রক্ষা করতে গেলে অভিযুক্তরা তাদের হুমকি দিয়ে চলে যায়। ”মেয়েটি বুধবার আদালতে জবানবন্দি দিয়েছে জানিয়ে এসাই আর্শাদ বলেন, “আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”সুত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫