বাংলাভূমি ডেস্ক :
গাজীপুরের কালীগঞ্জের জঙ্গল থেকে পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খানের পোড়া মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার রহমত উল্লাহকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) সাইফুজ্জামান হিরো বুধবার তার এই রিমান্ড মঞ্জুর করেন।
রহমত উল্লাহকে এদিন আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মাহবুবুর রহমান।
নিহত মামুন ইমরান খান (৩৪) ঢাকায় এসবি স্কুল অব ইনটেলিজেন্সে পরিদর্শক পদে দায়িত্বে ছিলেন। ঢাকার নাবাবগঞ্জের মো. আজাহার আলীর ছেলে তিনি।
গত রোববার মধ্যবাসাবোর বাসা থেকে বনানী এলাকায় পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার পর নিখোঁজ হন মামুন।
মঙ্গলবার সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখোলা এলাকায় বস্তার ভেতর থেকে বের হওয়া পা দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। আগুনে পুড়িয়ে মামুনের চেহারা বিকৃত করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দহে ঢাকা থেকে রহমত উল্লাহকে (৩৫) গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
তাকে গাজীপুরে নেওয়া মৃতদেহ শনাক্ত করেন এবং হত্যাকাণ্ডে ‘জড়িত থাকার কথা স্বীকার করেন’ বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সুত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
