Skip to content

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক :
ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের ফাইনালে উঠে গেলো ক্রোয়েশিয়া।

ক্রোয়েশিয়ার হয়ে একটি করে গোল করেন ইভান পেরিসিচ ও মারিও মানজুকিচ।

ফ্রি কিক থেকে ইংল্যান্ডের একমাত্র গোলটি করেছেন কিয়েরান ট্রিপিয়ের। ম্যাচের শুরুতেই দুর্দান্ত ফ্রি কিক থেকে ইংল্যান্ডকে এগিয়ে নেন ট্রিপিয়ের।

দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে ক্রোয়েশিয়া সমতায় ফেলে ইভান পেরিসিচের গোলে। প্রথমার্ধে ১-১ গোলে ড্র থাকায় অতিরিক্ত সময় গড়ায় খেলা।

আর অতিরিক্ত সময়ে ১০৯তম মিনিটে পেরিসিচের হেডে বাড়ানো বলটি বাঁ-পায়ের কোনাকুনি শটে ইংল্যান্ডের জালে পাঠিয়ে ক্রোয়েশিয়াকে জয় এনে দেন মানজুকিচ।

১৫ই জুলাই ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। সুত্র: বিবিসি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫