Skip to content

আবারো মা হতে যাচ্ছেন ঈশিকা

বিনোদন ডেস্ক :
টিভি নাটকের একসময়ের ব্যস্ততম অভিনেত্রী ঈশিকা খান। গেলো ২০১৬ সালের মার্চ মাসে কায়সার খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঈশিকা। এরপর থেকে নিজেকে অভিনয় থেকে বেশ দূরেই রেখেছেন। বিয়ের পর তাকে আর টিভি পর্দায় দেখা যায় নি।

নতুন খবর হলো, দ্বিতীয়বারের মত সন্তানের মা হতে যাচ্ছেন ঈশিকা। গতকাল বুধবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে মা হওয়ার খবরটি নিশ্চিত করেন তিনি নিজেই। সে কারণে সকলের কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে নিজের প্রথম সন্তান কেয়ানের ছবি প্রকাশ করে ঈশিকা লেখেন, ‘আমি আজ আপনাদের সকলকে একটি সুখবর দিতে চাই, সেটি হলো আমার সন্তান কেয়ান বড় ভাই হচ্ছে শিগগির! আলহামদুলিল্লাহ্। প্লিজ আমার আগত বেবির জন্য আর আমার জন্য দোয়া করবেন। পৃথিবীতে সবচেয়ে দারুণ অনুভূতি হচ্ছে মা হওয়া। একইসঙ্গে এটি সবচেয়ে কঠিন কাজও। তাই আপনাদের আশীর্বাদ আমার জন্য খুব দরকার, যাতে আমি আমার এই কঠিন কাজটি সম্ভব করতে পারি। ধন্যবাদ। সকলকে ভালোবাসি।’

এদিকে, ঈশিকা গেলো ২০১৬ সালে বিয়ের বছরের ডিসেম্বরে প্রথম সন্তান কেয়ানের মা হন। কেয়ানের সারাটা দিন তার মায়ের সঙ্গে কাটে। তার সারাদিনের নানা দুষ্টুমি-হাসি-খেলার ছবি দর্শকদের দিতেও ভুল করেন না ঈশিকা।

তবে ঈশিকার দ্বিতীয়বার মা হওয়ার খবরে উচ্ছ্বসিত তার পরিবারের অন্যান্য সদস্যরা। সে সঙ্গে মা হওয়ার খবরে তাকে শুভকামনা জানিয়েছেন টিভি অঙ্গনের সহকর্মীরাও।
সুত্র: জাগোনিউজ২৪.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫