Skip to content

সৌন্দর্য বিষয়ক প্রতিষ্ঠানের উদ্বোধন করলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক :
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি বর্তমানে ব্যস্ত রয়েছেন দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমার শুটিং নিয়ে। ছবিটির শুটিং প্রায় শেষের দিকে। দীর্ঘ অনেকটা দিন পর নতুনভাবে আবারও পর্দায় ফিরেছেন এ চিত্রনায়িকা।

গেলো ৯ জুলাই রূপচর্চা ও সৌন্দর্যবিষয়ক প্রতিষ্ঠান ‘ভোগ লাইফস্টাইল লাউঞ্জ’ এর ভোগ আয়ুর্বেদ নামে একটি নতুন সেবার উদ্বোধন করেন তিনি। তার সাথে ছিলেন জাতীয় সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট সালমা ইসলাম। ভোগ লাইফস্টাইল লাউঞ্জের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর যমুনা ফিউচার পার্কের পঞ্চম তলায় অবস্থিত ভোগ লাইফস্টাইল লাউঞ্জে ফিতা কাটেন অপু।

উদ্বোধনকালে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘রূপচর্চা ও সৌন্দর্যচর্চা রাজধানীর মানুষের জন্য ভোগ আয়ুর্বেদ একটি নতুন মাত্রা যোগ করবে। আর যেহেতু এটা আয়ুর্বেদ সেবা, তাই আশা করা যাচ্ছে এতে রাসায়নিক পার্শ্বপ্রতিক্রিয়া তেমন একটা থাকবে না।’

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভোগ আয়ুর্বেদ সেবার পাশাপাশি আরও বেশ কয়েকটি সেবা চালু রয়েছে ভোগ লাইফস্টাইল লাউঞ্জের। এর মধ্যে রয়েছে শিরোধারা (মেডিকেটেড অয়েল ডিপ ফর হেড), অভিঅঙ্গম (ফুল বডি ম্যাসাজ), রেজুভিনেশন ম্যাসাজ (ফুল বডি ম্যাসাজ), আয়ুর্বেদা ফোর হ্যান্ড মাসাজ (ফুল বডি মাসাজ) প্রভৃতি।
সুত্র: জাগোনিউজ২৪.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫