Skip to content

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে মোহাম্মদ আমীর হোসেন নামে এক বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার পবিত্র মক্কা আল-মুকাররমায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তার পাসপোর্ট নম্বর: বিআর ০৯৪৭১৩১। চলতি বছর হজ পালন করতে গিয়ে তিনিই প্রথম মৃত্যুবরণ করলেন।

ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জের বাসিন্দা মোহাম্মদ আমীর হোসেন গত ১৫ জুলাই সৌদি এয়ারলাইন্স (এসবি ৮০৩) -এ সৌদি আরব যান। তিনি আল কুতুব হজ ট্রাভেলস (হজ লাইসেন্স নাম্বার ০৬৭১) এর মাধ্যমে গত ১৮ মার্চ নিবন্ধন করেছিলেন। তার পিলগ্রিম আইডি নম্বর ০৬৭১০৯৯।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫