Skip to content

ট্রাম্পের ইরান নীতির বিরোধিতা করলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক :
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেছেন, মস্কো এ ব্যাপারে ওয়াশিংটনকে নিজের উদ্বেগের কথা জানিয়ে দিয়েছে। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে সোমবার ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষবৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন পুতিন। তিনি বলেন, পরমাণু সমঝোতা রক্ষা পেলে তবেই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ ইরানের পরমাণু স্থাপনাগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে পারবে।

যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া এক বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রেসিডেন্ট পুতিন এসব কথা বলেন। এর আড়ে ট্রাম্প বলেছিলেন, ইরানকে তার ভাষায় ‘পারমাণবিক উচ্চাকাঙ্খাা’ থেকে বিরত রাখার জন্য তেহরানের ওপর চাপ সৃষ্টির বিষয় নিয়ে তিনি পুতিনের সঙ্গে আলোচনা করেছেন।

পরমাণু সমঝোতার ব্যাপারে রুশ প্রেসিডেন্টের সমালোচনা উপেক্ষা করে ট্রাম্প বলেন, রাশিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক এর আগে কখনো এত খারাপ ছিল না। কিন্তু কিছুক্ষণ আগে থেকে অবস্থার পরিবর্তন হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট যৌথ সংবাদ সম্মেলনে দাবি করেন, তিনি হোয়াইট হাউজের দায়িত্ব নেয়ার পর সংঘর্ষ ও সংঘাতের পরিবর্তে কূটনীতি ও সংলাপকে অগ্রাধিকার দিয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫