Skip to content

পাকিস্তানকে ৮টি সাবমেরিন দিচ্ছে চীন!

আন্তর্জাতিক ডেস্ক :
সান্দ্রা নন্দিনী: ভারতীয় নৌবাহিনী মোকাবেলায় চীন তার ‘সকল সময়ের বন্ধু’ পাকিস্তানকে সর্বাত্মক সহায়তার অংশ হিসেবে দেশটির জন্য ৮টি সাবমেরিন নির্মাণ করছে বলে নিশ্চিত করেছে কয়েকটি সূত্র। সূত্রানুযায়ী, প্রজেক্ট হাঙ্গর-এর অধীনে চীনের কয়েকটি শিপইয়ার্ডে নির্মীয়মাণ সাবমেরিনগুলো শিগগিরই পাকিস্তানকে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, বর্তমানে ভারতের কাছে ১৬টি সাবমেরিন রয়েছে। অন্যদিকে পাকিস্তানের আছে ১০টি। পানির নীচে যুদ্ধক্ষমতা বাড়াতে পাকিস্তান যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নতুন সাবমেরিন সংগ্রহের প্রচেষ্টা তারই অংশ।

এছাড়া, এমন এক সময় পাকিস্তানকে এসব সাবমেরিন দেওয়া হচ্ছে যখন ভারতীয় সীমান্ত বরাবর চীনা সেনাদের চাপ বাড়ছে। নতুন সাবমেরিন পাকিস্তানের নৌযুদ্ধের সামর্থ্য বৃদ্ধির পাশাপাশি ভারতীয় নৌবাহিনীর জন্য নতুন করে চাপ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।

চীনের লং মার্চ-২সি রকেটের মাধ্যমে পিআরএসএস-১ ও পাকটেস-১এ স্যাটেলাইট দুটি উৎক্ষেপন করা হয়। পিআরএসএস-১ হলো পাকিস্তানের কাছে বিক্রি করা চীনের প্রথম অপটিক্যাল রিমোট সেনসিং স্যাটলাইট। চায়না একাডেমি অব স্পেস টেকনোলজি এই প্রথম কোন বিদেশি ক্রেতার জন্য এ ধরনের স্যাটেলাইট তৈরি করেছে। স্যাটেলাইটটির ক্যামেরা দিয়ে বিস্তীর্ণ এলাকার ছবি তোলা যাবে। এমনকী, ইনফরমেশন সিকিউরিটি ডিজাইনের পিআরএএস-১ এর ডেটা এনক্রিপ্টও করা যাবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫