Skip to content

গাজীপুর জেলায় মাছের ঘাটতি ৮৮৭৮.৬ মেট্রিক টন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুর জেলায় ৬০ হাজার তিনশত বার দশমিক ছয় শূন্য মেট্রিক টন মাছের চাহিদ রয়েছে। তার মধ্যে আভ্যন্তরীণ ভাবে যোগান দেয়া হচ্ছে ৫১ হাজার চারশত চৌত্রিশ মেট্রিক টন। বাকী আট হাজার আটশত আটাত্তোর দশমিক ছয় মেট্রিক টন (ঘাটতি) অন্য জেলা থেকে আমদানী করতে হয়। গাজীপুর সদরে শ্রমিকের সংখ্যা বেশি হওয়ায় মাছের চাহিদা তুলনামূলক বেশি। এ পরিসংখ্যা দিয়েছেন গাজীপুর জেলা মৎস্য অফিস।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন গাজীপুর জেলা মৎস্য অফিস। এ উপলক্ষ্যে আজ ১৮ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত দেশব্যাপী মৎস্য সপ্তাহ পালন করা হবে।
আজ সকালে জেলা মৎস্য অফিসের সম্মেলন কক্ষে জেলা মৎস্য কর্মকর্তা মর্জিনা বেগমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন ভূইয়া, জেলা জরিপ কর্মকর্তা বেলাল হোসেন।
সম্মেলনে উন্মোক্ত আলোচনায় অংশ নেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রাহিম সরকার, দৈনিক বাংলাভূমি’র সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহার, দৈনিক মুক্ত সংবাদের সৈয়দ মোখছেদুর রহমান লিটন, বাংলাদেশ পোস্টের হাবিবুর রহমান ও সাংবাদিক বায়েজিদ হোসেন প্রমুখ।
জাতীয় ও জেলা পর্যায়ে বিভিন্ন বিষয়ে তথ্য বা পরিসংখ্যান প্রজেক্টরের মাধ্যমে প্রেজেন্টেশন করেন গাজীপুর সদর অফিসের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জান্নাতুন শাহীন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫