Skip to content

‘আমাদের ভরা কলসি কেন নড়বে’

বাংলাভূমি ডেস্ক :
গাজীপুর: নির্বাচনে তিন সিটির অবস্থানই ভালো। খায়রুজ্জামান লিটনের অবস্থান অনেক আগে থেকেই ভালো। বিএনপি নির্বাচনে হেরে যাওয়ার আগেই হেরে যাচ্ছে। ইলেকশন এখনও হয়নি, ভোট হওয়ার আগেই তারা হেরে যাচ্ছে। আমাদের ভরা কলসি কেন নড়বে? যেখানে আমরা জিতে যাচ্ছি, জেতার ব্যাপারে আমরা আশাবাদী, সেখানে কেন আমরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে যাবো। এটা তারাই করতে পারে যাদের হেরে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বুধবার (১৮ জুলাই) দুপুরে গাজীপুরের টঙ্গীতে সড়ক ও জনপদের উপ-বিভাগীয় কার্যালয়ে ঈদ-উল আজহা উপলক্ষে যানজট নিরসনকল্পে করণীয় নির্ধারণ বিষয়ক সভায় একথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, বিরোধীদল যে কোনো বিষয় ইস্যু হিসেবে পাওয়ার জন্য খুবই ক্রেজি হয়ে গেছে। একটা কিছু পেলেই কে কি বললো, সত্যতা কতটুকু, তথ্য-প্রমাণ কতটুকু, সেটা না জেনে হুট করে মন্তব্য করলো যে বাংলাদেশ ব্যাংকের ভল্ট থেকে গয়না লুট হয়ে গেছে, সোনা লুট হয়ে গেছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে কোনো স্বর্ণ গায়েবের মতো ঘটনা ঘটেনি।

‘আমাদের দেশে কতগুলো ব্যতিক্রমী ঘটনা ঘটছে। সেটা হচ্ছে বিরোধীদল আন্দোলন করে নির্বাচনে যাবে। সে ধরনের পরিবেশ-পরিস্থিতি এবার বিরোধীদল করতে পারেনি। বিরোধীদল এখানে ৯ বছর ধরে সেই সহিংস রক্তপাতের পর চেষ্টা করেও একটি গণআন্দোলন গড়ে তুলতে পারেনি। এই ব্যর্থতা তাদের।’

তিনি বলেন, লাইসেন্সবিহীন চালক ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের পাশাপাশি র‌্যাবের সহায়তা নেওয়া হবে এবং গাজীপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। এছাড়া মহাসড়কের পামে পশুর হাট বসানো যাবে না। ঈদের ১০ দিন আগে থেকে বিআরটিএর র‌্যাপিড ট্র্যানজিট প্রকল্পের কাজ বন্ধ রাখতে হবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের নবনির্চাচিত মেয়র মো. জাহাঙ্গীর আলম, সড়ক ও জনপদের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুর সবুর, ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আতিকুর রহমান, গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ প্রমুখ। সূত্র:  বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫