Skip to content

কালীগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে আহত

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: কালীগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং দুইদিন ঘরে আটকের পর কৌশলে হাসপাতালে ভর্তি করার অভিযোগ পাওয়া গেছে।
দাবিকৃত যৌতুকের ৪ লাখ টাকা দিতে অপরাগত জানালে ১৬ জুলাই স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন চালায় স্বামী। বুধবার কৌশলে স্ত্রী তার স্বামীর বাড়ি থেকে পালিয়ে বাপের বাড়ি বক্তারপুর আসে। পরে তাকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আজ বৃহস্পতিবার স্ত্রী মুন্নি বাদী হয়ে স্বামী মো. শহিদুল্লাহ, শ্বশুর আতিকুল্লাহ ও শ্বাশুড়ি সুফিয়া বেগমকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহিনুর ইসলাম।
যৌতুকের বিষয় অস্বীকার করে স্বামী শহিদুল্লাহ বলেন, আমি স্ত্রীকে মারধর করেছি। তাকে পানি আনতে বললে সে পানি আনেনি। আমাকে খারাপ ভাষায় বকাঝকা করে। তা সহ্য করতে না পেরে তাকে মারধর করেছি। তবে কোনো যৌতুক চাওয়া হয়নি।
নির্যাতিত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিগত ৮ বছর আগে কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের পুনসই গ্রামের মো. আতিকুল্লাহর ছেলে মো. শহিদুল্লাহর সাথে বক্তারপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের আজিজুল হকের কন্যা মোসাঃ মুন্নি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের দুই বছর অতিবাহিত হলে শ^শুর-শাশুড়ির ইন্দনে স্বামী যৌতুক চেয়ে স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালাতে থাকে। এর মধ্যে তাদের ঘরে মো. মৃদুল ও সিমা নামে দুই ছেলেমেয়ে জন্ম নেয়।
নির্যাতিত স্ত্রী মুন্নি বলেন, বিয়ের পর ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে সংসারের সুখের জন্য বাপের বাড়ি থেকে নগদ দুই লক্ষ টাকাসহ মূল্যবান মালামাল এনে স্বামীকে দেই। ইদানিং স্বামী ৪ লাখ টাকা বাপের বাড়ি থেকে আনার জন্য চাপ দিতে থাকে। আমার বাবার আর্থিক অবস্থা শোচনীয় স্বামীর দাবিকৃত টাকা আনতে অপারগতা প্রকাশ করি। গত ১৬ জুলাই সকালে স্বামী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুনরায় যৌতুকের জন্য লাঠি ও লোহার রড দিয়ে পিটাতে থাকেন। গুরুতর আহত অবস্থায় দুইদিন ঘরে আটকিয়ে রাখে স্বামী। গত ১৮ জুলাই সকালে কৌশলে স্বামীর বাড়ি থেকে পালিয়ে বাপের বাড়ি বক্তারপুর চলে আসলে রাতে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫